পুত্রবধূর সঙ্গে পরকীয়ায় বাধা, ছেলেকে খুন করল বাবা!

পুত্রবধূর সঙ্গে পরকীয়ায় বাধা হয়ে দাঁড়ায় ছেলে। পরকীয়ার পথে কাঁটা দূর করতেই ছেলেকে সরিয়ে দিলেন ৬০ বছরের এক বৃদ্ধ। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে ভারতের পাঞ্জাব প্রদেশে।

দেশটির একটি গণমাধ্যম বলছে, পাঞ্জাবের ছোটা সিংয়ের ছেলে রাজবিন্দর সিং ১২ বছর আগে বিয়ে করেন। স্ত্রী ও দুই সন্তান নিয়ে অন্যত্র থাকতেন তিনি। সম্প্রতি বাবাকে নিজের কাছে নিয়ে এসে রাখেন রাজবিন্দর। সে সুযোগে পুত্রবধূর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে তোলেন তিনি।

স্ত্রীর সঙ্গে বাবার এই সম্পর্কের কথা জানতে পেরে বাবাকে ভাইয়ের বাড়িতে রেখে আসার সিদ্ধান্ত নেন রাজবিন্দর। কিন্তু বাবা এ সিদ্ধান্ত মানতে নারাজ। পুত্রবধূর সঙ্গে পরকীয়ায় বাধা হয়ে দাঁড়ানো ছেলেকে পৃথিবী থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেন তিনি।

এ কাজে পুত্রবধূও শ্বশুরের সঙ্গে যোগ দেয়। দুজনে মিলে ঘুমের মধ্যে ছুরি দিয়ে কুপিয়ে খুন করে রাজবিন্দরকে। পরে মরদেহ ব্যাগে ভরে রাতের অন্ধকারে ড্রেনে ফেলতে যান পাষণ্ড বাবা। ছেলের মরদেহ ড্রেনে ফেলতে গিয়ে ধরা পড়েন তিনি।

এক প্রতিবেশী দেখতে পান ছোটা সিংয়ের কাঁধে থাকা ব্যাগ থেকে রক্ত ঝরছে। সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেন তিনি। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে ছেলের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে।

পুলিশি জেরায় ছেলেকে হত্যা এবং পুত্রবধূর সঙ্গে প্রেমের অভিযোগ স্বীকার করেন ছোটা সিং।


পেঁপেও করোনা পজিটিভ!
মানুষের পাশাপাশি কয়েকটি প্রাণীর শরীরে করোনা ভাইরাস ধরা পড়ার ঘটনা
বিস্তারিত
এক উঁকুন ৩০০ টাকা উপরে!
আপনার মাথায় কি উঁকুন আছে? বিরক্ত হবে না! বরং আপনার
বিস্তারিত
বিছানায় ঝড় তুলতে গিয়ে, এখন
দাম্পত্য জীবনে সুখ ফিরিয়ে আনতে স্বামীর কাছে স্ত্রীর ‘বিশেষ আবেদন’।
বিস্তারিত
স্বামীর ৩ তালাকের প্রতিবাদ করে
স্বামীর তিন তালাকের প্রতিবাদ করায় শ্বশুরবাড়িতে গণধর্ষণের শিকার হলেন ভারতের
বিস্তারিত
১১ বছর ধরে স্বামীর মরদেহ
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ইউটাতে বাড়ির ফ্রিজে লুকিয়ে রাখা পল এডোয়ার্ড ম্যাথার্সের
বিস্তারিত
মৃত স্ত্রীর ভয়ে ৩০ বছর
স্ত্রী মারা গেছে অনেক আগেই। সেই স্ত্রীর জন্য শোক নয়,
বিস্তারিত