| প্রকাশ: ০৭:৫৬:০৮ PM, শুক্রবার, মার্চ ১১, ২০১৬ | |
দ্রুত খাদ্যাভ্যাস ও জীবনের গতিধারা পরিবর্তনের ফলে বাংলাদেশে বহু লোক কিডনি রোগে ভুগছে। অস্বাস্থ্যকর জীবনধারার কারণে বাড়ছে এই রোগের প্রকোপ।
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে র্যালি পরবর্তী সমাবেশে বিশেষজ্ঞরা বলেন, জনগন ফাস্টফুড খাওয়ায় অভ্যস্ত হয়ে পড়ছে এবং অগ্রসর প্রযুক্তির কল্যাণে চলাচল কমে যাওয়ার কারণে ডায়াবেটিস, হৃদরোগ ও উচ্চ রক্তচাপসহ নানা অসংক্রামক রোগের বিস্তার ঘটছে।
বিশ্ব কিডনি দিবস-২০১৬ উপলক্ষ্যে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সেভ লাইফ ফাউন্ডেশন ও গিফট লাইভ ফাউন্ডেশন গতকাল নগরীতে যৌথভাবে এক র্যালির আয়োজন করে।র্যালিটি সকাল ১০টায় ঢাবি’র ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে শুরু হয়ে কলাভবনে গিয়ে শেষ হয়।
ঢাবি’র ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক, জাতীয় অধ্যাপক এম আর খান, বাংলাদেশ ডায়াবেটিক সমিটির সভাপতি ডা. এ কে আজাদ খান, মেজর জেনারেল (অব.) হারুন আর রশিদ, অধ্যাপক ডা. অরূপ রতন চৌধুরী, কিডনি বিশেষজ্ঞ ডা. সোহেলী আহমেদ সুইটি ও জনপ্রিয় সঙ্গীত শিল্পী এস ডি রুবেল র্যালিতে অংশ নেন। র্যালি শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঢাবি’র শিক্ষক, কয়েকশ’ শিক্ষার্থী, দুই ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ও অভিভাবকগণ এ র্যালিতে অংশ নেন।
ঢাবি’র ভিসি আরেফিন সিদ্দিক র্যালি পরবর্তী সমাবেশে বলেন, ‘স্বাস্থ্যবান লোকেরা দেশের সম্পদ। অতএব, আমাদের পর্যাপ্ত শারীরিক শ্রমের পাশাপাশি ভারসাম্যপূর্ণ খাদ্য গ্রহণের মাধ্যমে সুস্বাস্থ্য বজায় রাখতে হবে।
ডা. এ কে আজাদ বলেন, কিডনি রোগ প্রতিরোধযোগ্য। ‘প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে আমরা এই রোগ থেকে আমাদের জীবন রক্ষা করতে পারি।’
অধ্যাপক এম আর খান বলেন, অস্বাস্থ্যকর জীবনধারার কারণে দেশে কিডনি রোগীর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে।
ডা. সোহেলী বলেন, কিডনি রোগ মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা দিয়েছে। দেশে প্রায় ৫০ লাখ শিশু কোন না কোনভাবে কিডনি সমস্যায় ভুগছে বলেও তিনি উল্লেখ করেন।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |