logo
প্রকাশ: ১১:৩৫:২৬ AM, শনিবার, মার্চ ১২, ২০১৬
ডায়াবেটিস ঠেকাতে সপ্তাহে দুদিন না খেয়ে থাকুন
অনলাইন ডেস্ক

প্রত্যেক সপ্তাহে পাঁচদিন নিয়মিত খাবেন আর অন্য দুইদিন অনাহারে থাকবেন। ওজন কমাতে আর ডায়াবেটিস ঠেকাতে এটাই সবচেয়ে সহজ কার্যকর উপায়।
বেশ কিছু সমীক্ষায় এর কার্যকারিতা প্রমাণিত হওয়ার পর বিবিসির স্বাস্থ্য বিষয়ক সাংবাদিক মাইকেল মোজলে নিজে এ বিষয়টি পরীক্ষা করে দেখেন। তিনি নিজেও একজন ডাক্তার।
পরীক্ষায় চমকপ্রদ ফল পেয়েছেন তিনি। বিবিসির একটি ডকুমেন্টারি ‘ইট, ফাস্ট এন্ড লিভ লংগার’ এর জন্য তিনি সপ্তাহ পাঁচদিন নিয়মিত খাওয়া দাওয়া করেছেন আর দুদিন অনাহারে থেকেছেন। এই ডায়েট ৫:২ নামেই পরিচিত।
যে দুদিন অনাহারে থাকার কথা, সেদিন একদম না খেয়ে থাকতে হবে তা নয়। তবে কোনভাবেই মহিলাদের বেলায় পাঁচশো ক্যালরি আর পুরুষদের বেলায় ছয়শো ক্যালরির বেশি খাওয়া যাবে না।
মাত্র পাঁচ সপ্তাহ এই ডায়েট অনুসরণ করে চমকপ্রদ ফল পেয়েছেন মাইকেল মোজলে। তাঁর ওজন কমেছে ছয় কেজি। সেই সঙ্গে তার রক্তে কোলেস্টরল এবং গ্লুকোজ খুবই নিয়ন্ত্রণের মধ্যে ছিল।
৫:২ ডায়েট প্ল্যান এখন বিশ্বের অনেক দেশেই জনপ্রিয়। তবে ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসের পরামর্শে বলা হচ্ছে, এরকম ঘন ঘন অনাহারে থাকার সুবিধা নিয়ে বিজ্ঞানীরা এখনো পুরোপুরি নিঃসন্দেহ নন।
কেউ এই ডায়েট অনুসরণ করার আগে ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে বলেছে ন্যাশনাল হেলথ সার্ভিস। বিশেষ করে গর্ভবতী, ডায়াবেটিক বা যারা ওষুধ খাচ্ছেন, তাদের জন্য অনেক সময় এরকম অনাহারে থাকা বিপদ ডেকে আনতে পারে।
ড: মাইকেল মোজলে বলছেন, খাবার খাওয়ার ক্ষেত্রে যেমন সংযম দরকার, তেমনি অনাহারে থাকার ক্ষেত্রেও সংযম প্রয়োজন।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]