logo
প্রকাশ: ০৭:১৮:০৫ PM, শনিবার, মার্চ ১২, ২০১৬
কালো চালের ভালো দিক
অনলাইন রিপোর্ট

ভাতের সাথে বাঙালির অবিচ্ছেদ্য সম্পর্ক। যুগ যুগ ধরে ভাত বাঙালির প্রধান খাদ্য হিসেবে বিবেচিত হয়ে আসছে। তাই হয়তো ‘মাছে-ভাতে বাঙালি’ এই খেতাবটি কেবল বাঙালিদের ক্ষেত্রেই জোটে। কিন্তু এই ভাতে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেড। যা মানবদেহকে মুটিয়ে দিতে বেশ পটু। তাই বলে কী বাঙালি ভাত খাওয়া ছেড়ে দিবে?

এমন প্রশ্নের উত্তর অবশ্যই না। কারণ ভাত না ছেড়ে কেবল চাল পরিবর্তন করেই এর থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। আর এই ক্ষেত্রে পরিত্রাণকর্তার হতে পারে ‘কালো চাল’।
চালের নাম শুনে ভ্রু কুচকাবেন না। চাল দেখতে কালো হলেও এই চালের গুণ কিন্তু অনেক। সব জায়গায় এই চালের প্রচলন নেই। তাই অনেকেই হয়তো এই কালো চালের ব্যাপারে অবগত নন। যদি স্বাস্থের কথা বলা হয় তবে কালো চালের বিকল্প অন্য কোনো কিছুই হতে পারে না।
কালো চালে রয়েছে অনেক পুষ্টি গুণ। যা মানবদেহের জন্য খুবই প্রয়োজনীয়। চলুন জেনে নেয়া যাক- কালো চালের পুষ্টি গুণ-
অ্যান্টিঅক্সিডেন্ট : সাধারণ চালের চেয়ে কালো চালের গুণাগুণ আকাশ পাতাল ব্যবধান। কালো চালের বাইরের অংশ অ্যান্থোসায়ানিন দ্বারা পরিপূর্ণ থাকে। যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে খুব ভালো কাজ করে। এই চালের ভাত নিয়িমিত খাওয়ার ফলে একদিকে যেমন হার্ট সুস্থ থাকে, ঠিক তেমনি মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধিতে  কালো চালের জুড়ি মেলা ভার।
গবেষণায় দেখা গেছে- কালো চাল ধমনীতে অ্যাথরোস্কেলোরোসিস গঠনে বাধা দেয় এই চালে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট। যে কারণে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি কমে।  এই চাল প্রচুর পরিমাণে ভিটামিন ই সমৃদ্ধ। যা কিনা চোখ এবং ত্বকের জন্য খুব উপকারী।
টক্সিন পরিস্কারে কালো চাল : কালো চাল টক্সিনের জন্য বেশ উপকারী। কালো চালের ভাত খেলে লিভার থেকে বাড়তি টক্সিন বেরিয়ে যায়। যার ফলে শরীর সুস্থ থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
হজম শক্তি বাড়ায় : অন্যান্য সাধারণ চালের তুলনায় কালো চালে ফাইবারের উপস্থিতি বেশি থাকে। এতে পেট পরিস্কার থাকে এবং হজম শক্তি বাড়াতে বেশ সহায়ক।
মেদ জমতে বাঁধা দেয় : অনেকেই রোগা হওয়ার জন্য দিন-রাত পরিশ্রম করছেন। কিন্তু সাদা ভাত ছাড়তে পারছেন না। এতে করে আপনি যতই পরিশ্রম করুন না কোনো সুফল পাবেন না। কেননা সাদা ভাত আপনাকে মুটিয়ে দিবেই। এক্ষেত্রে আপনি কালো চাল খেতে পারেন। কালো চালে ফাইবার বিদ্যমান থাকায় অনেক সময় পর্যন্ত পেট ভরা থাকে। যার ফলে সহজে মেদ জমতে পারে না।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]