| প্রকাশ: ০৩:২০:১৭ PM, শনিবার, জানুয়ারী ২, ২০১৬ | |
প্রথমবার মা হতে চলেছেন। খুবই চিন্তায় আছেন, কী হবে ভেবে? খুবই খুশিতে রয়েছেন। অথবা, উত্তেজনায়। সে তো হওয়ারই কথা। কারণ, একজন নারী তো পরিপূর্ণতা পায় মা হয়েই। কিন্তু এত আনন্দের মধ্যেও আপনাকে সতর্ক হতে হবে। আপনার নিজের জন্য এবং অবশ্যই আপনার সন্তানের কথা ভেবে। কী কী করবেন বা মেনে চলার চেষ্টা করবেন, গর্ভাবস্থায়?
১) সন্তান তাড়াতাড়ি আসার থেকে নির্দিষ্ট সময় আসা ভাল। তাই তাড়াহুড়ো করতে চাইবেন না অযথা। শরীরের হরমোনের অনেক পরিবর্তন আসে বলে, আপনি চাইবেন যে, সন্তান ভূমিষ্ঠ হোক তাড়াতাড়ি। কিন্তু সেটা একেবারেই ভাল নয়।
২) যদি আপনি চাকুরিরত হন, তাহলে অবশ্যই এই অবস্থায় নিজের সুবিধা মতো শিফটে কাজ করুন। সেটা আপনার এবং গর্ভে থাকা সন্তানের জন্য ভাল হবে।
৩) গর্ভে সন্তান থাকাকালীন অ্যালকোহলের ধারেকাছেও যাবেন না। সেটা আপনার সন্তানের ক্ষতি করবে।
৪) জাংক ফুডের থেকে অবশ্যই দূরে থাকুন। লোভ সংবরণ করুন।
৫) মানসিক চাপ বা অবসাদে ভুগবেন না। তাহলে আপনার সন্তানের উপর চাপ পড়বে। তার ওজনও কম হতে পারে।
এই ৫টি জিনিস অবশ্যই মেনে চলুন। আর নিশ্চিন্তে হাসিখুশি থাকুন। তাহলেই যথাযথভাবে সুস্থভাবে আপনি আপনার সন্তানের জন্ম দিতে পারবেন। সূত্র: জি-নিউজ
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |