| প্রকাশ: ১২:২৬:৪৮ PM, সোমবার, ফেব্রুয়ারী ৮, ২০১৬ | |
বরাবরই নিজ বাড়ির টিউবওয়েলেই গোসল সারেন ভারতের বিহার রাজ্যের মাধুবনী জেলার মোহাম্মদ হাসিমের পরিবার। এক্ষেত্রে তাদের কোনো শারীরিক সমস্যা হয়নি। অথচ একদিন একই টিউবওয়েল ব্যবহার করে গোসল করার পরপরই দিনের মধ্যেই তার পরিবারের সব সদস্যের মাথার চুল পড়ে যায়। বলা যায়, পরিবারটি এখন টাক পরিবারে পরিণত হয়েছে। কেন এমনটি ঘটেছে এ ব্যাপারে কোনো ব্যাখ্যা দিতে পারেননি বিশেষজ্ঞরা। সম্প্রতি এ ঘটনা ঘটে বলে আনন্দবাজার তাদের এক প্রতিবেদনে জানায়।
দৈনিকটির খবরে বলা হয়, মাধুবনী জেলার এক গ্রামের একটি পরিবারের কয়েক সদস্য টিউবওয়েলের পানিতে গোসল করে উঠা মাত্রই তাদের মাথা চুলকাতে শুরু করে। পরে সারা দিনের বাকি সময়টাতে তাদের মাথায় টাক পড়ে যায়।
খবরে বলা হয়, বাড়ির পাশের এক টিউবওয়েলের পানিতে প্রতিদিনই গোসল করতেন মোহাম্মদ হাসিমের পরিবার। শুধু হাসিমের পরিবার নয়, আশপাশের বহু পরিবারই ওই টিউবওয়েলের পানি ব্যবহার করেন। কিন্তু হঠাৎ হাসিমের পরিবারে এমন ঘটনা ঘটায় গোটা গ্রামবাসীর মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে মোহাম্মদ হাসিমের ভাষ্য, টিউবওয়েলের পানিতে গোসল করার পর হঠাৎ তার স্ত্রী ও দুই সন্তানের মাথা চুলকাতে থাকে। যত চুলকায় ততই চুল ওঠে। এভাবে এক দিনেই সবার চুল ওঠে যায়। অবিশ্বাস্যভাবে সবার মাথার চুল পড়ে গিয়ে এখন টাকে পরিণত হয়েছে গোটা পরিবার। তবে কেন এমনটি হলো সে রহস্য উদঘাটন করতে পারেননি চিকিৎসকরা।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |