logo
প্রকাশ: ০১:২৫:৫২ PM, বুধবার, ফেব্রুয়ারী ১৪, ২০১৮
ভালোবাসার প্রতীক কিউপিড
অনলাইন ডেস্ক

বিশ্ব ভালোবাসা দিবস আজ। এ দিবসকে ঘিরে রয়েছে কিছু মিথ। পৌরাণিক কাহিনিতে উল্লেখ আছে, যখন সেন্ট ভ্যালেন্টাইন কারাগারে ছিলেন তিনি কারারক্ষীদের একজন মেয়ের সঙ্গে প্রার্থনা করতেন এবং এ সময় মেয়েটির অন্ধত্ব সেরে ওঠে। তিনি প্রাণদণ্ডের আগে তাকে একটি চিঠি লেখেন। যেখানে স্বাক্ষরের পর লেখা ছিল ‘তোমার ভ্যালেন্টাইন’। এটি রোমান্টিক ইঙ্গিত ছিল কিনা তা নিয়ে তর্কবিতর্ক থাকলেও ভালোবাসা বা মমতা প্রকাশের জন্য এখনও প্রিয়জনকে এ নামে ডাকা হয়।
আর কিউপিডকে ‘কিউপিড’ নামে অভিহিত করার আগে গ্রিকরা তাকে স্বর্গীয় চরিত্র এরস নামে ডাকত। তাকে কিছুটা যৌনতার প্রতীক বিবেচনা করা হয়। কারণ তিনি তার অস্বাভাবিক শুভদৃষ্টি দিয়ে মানুষ ও দেবতাদের প্রেমের দিকে চরমভাবে প্ররোচিত করতেন। গ্রিক পুরাণ মতে, এরসের দুইটি স্বর্ণের তীর ছিল, যা দিয়ে তিনি মানুষের মধ্যে পরস্পরের প্রতি ভালোবাসা কিংবা ঘৃণা সৃষ্টি করতেন। রোমানরা তাদের পুরাণে তাকে প্রেমের দেবী কিউপিড নামে অন্তর্ভুক্ত করে। রেনেসাঁর সময় চিত্রকররা কিউপিডকে নগ্ন শিশু হিসেবে অঙ্কন করেন। কিউপিডের এ চিত্রটিই ভালোবাসা দিবসের জনপ্রিয় চিত্র হয়ে ওঠে। সূত্র : অনলাইন

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]