logo
প্রকাশ: ১১:৩৪:১১ AM, শনিবার, ফেব্রুয়ারী ২৪, ২০১৮
রক্তচাপ নিয়ন্ত্রণে কালো টমেটো
আলোকিত ডেস্ক

শীতের একটি সুস্বাদু ও পুষ্টিসমৃদ্ধ সবজি টমেটো। লাল রঙের এ দৃষ্টিনন্দন সবজি সারা বছরই আমাদের দেশে পাওয়া যায়। এটি যেমন কাঁচা খাওয়া যায়, ঠিক একইভাবে রান্না করে বা রান্না সুস্বাদু করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। কিন্তু এর বাইরেও রয়েছে ব্ল্যাক টমেটো বা কালো টমেটো।

কিছুটা নীলচে বেগুনি রঙেরও বলা যেতে পারে। তবে এর বাইরেটা যেমন কালো দেখতে, ভেতরে কিন্তু তা নয়। একটু লালচে। সাধারণ টমেটোর থেকে এটির স্বাদ-গন্ধ অনেক বেশি বলে জানা যায়। কিন্তু এ টমেটোর রয়েছে নানারকম পুষ্টিগুণ।

মনে করা হয়, এ ধরনের বিশেষ টমেটো ক্যান্সারের সঙ্গে লড়তে সক্ষম। বলা হয়, নিয়মিত কালো টমেটো খেলে হৃদয়ঘটিত সমস্যা দূরে সরিয়ে রাখা যায়।

ম্যাগনেশিয়াম, পটাসিয়ামও পাওয়া যায় এতে, যা রক্ত সঞ্চালনকে স্বাভাবিক রাখে। এক কথায় রক্তচাপ স্বাভাবিক রাখে।

সুগারের সমস্যা সমাধানে কালো টমেটো আপনার পক্ষে উপকারী প্রমাণিত হতে পারে। চোখের জন্য উপকারী এ টমেটো। ভিটামিন ‘এ’ এবং ভিটামিন ‘সি’ ঘাটতি পূরণ করে এটি। সূত্র : আমার হেলথ

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]