| প্রকাশ: ১১:০৯:০৪ AM, শনিবার, মার্চ ৩, ২০১৮ | |
আখের রস পুষ্টি উপাদানে ভরপুর। এ রস প্রচুর ক্যালসিয়াম, পটাশিয়াম ও জিঙ্ক সমৃদ্ধ। এছাড়া এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, প্রোটিন, আয়রন ও কয়েক ধরনের ভিটামিন। শরীর সুস্থ ও সুন্দর রাখতে এসব পুষ্টি উপাদান একসঙ্গে কাজ করে। এ রস তাৎক্ষণিক শক্তির সঞ্চয় ও তৃষ্ণা নিবারণের ভালো উৎস। এতে আছে পর্যাপ্ত পরিমাণে গ্লুকোজ, যা মুহূর্তেই দেহকে চাঙ্গা করে তোলে।
অবসন্ন অবস্থায় কৃত্রিম এনার্জি ড্রিংকের পরিবর্তে এক গ্লাস আখের রস কাজ করে ম্যাজিকের মতো। আখের রসে উচ্চমাত্রার চিনি থাকা সত্ত্বেও এটি ডায়াবেটিক রোগীদের জন্য ভালো। এ রস প্রস্টেট ও স্তন ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষেত্রে খুবই কার্যকর। এটি শরীরে প্রোটিনের মাত্রা বাড়িয়ে দেয়।
কিডনির স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। আখের রস লিভারে সংক্রমণ হওয়া থেকে রক্ষা করে এবং বিলিরুবিনের মাত্রা নিয়ন্ত্রণ করে। এ কারণে ডাক্তার জন্ডিস রোগীদের আখের রস পান করার পরামর্শ দেন। এ রস কোষ্ঠকাঠিন্য সমস্যায় বিশেষভাবে উপযোগী বলে মনে করা হয়। ত্বকের সৌন্দর্যেও আখের রস উপকারী। ওয়েবসাইট
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |