| প্রকাশ: ১০:৫২:২৩ AM, শনিবার, মার্চ ৩১, ২০১৮ | |
পদ্মাবত সিনেমায় ব্যবহার করা পোশাকের ডিজাইন করেছে প্রেম’স কালেকশন্স। সেই পোশাক নিয়েই ফ্যাশন শোয়ের আয়োজন করেছে ফ্যাশন হাউজ প্রেম’স কালেকশন্স। ঢাকার একটি হোটেলে ২৮ মার্চ রাতে এ ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। শোতে বেশ কয়েকটি কিউতে পদ্মাবত সিনেমার বিভিন্ন সিকোয়েন্স ও চরিত্র ফুটিয়ে তোলেন দেশের শীর্ষ মডেলরা। এর মধ্যে শহীদ কাপুরের চরিত্র ফুটিয়ে তুলতে সিনেমায় ব্যবহৃত ডিজাইন করা পোশাকে রাজকীয় ভঙ্গিতে মঞ্চে আসেন মডেল ও অভিনেতা বাপ্পী।
এরপর দীপিকা পাড়ুকোন হয়ে সেই রাজকীয় শাড়ি ও কস্টিউমে আবির্ভূত হন মডেল হীরা। তাকে ঘিরে জমকালো শাড়িতে উপস্থিত হন তার সখী ও দাসীরা। সিনেমার আবহে শুরু হয় ক্যাটওয়াক ও নৃত্য। এভাবেই একের পর এক সিকোয়েন্সে অভিভূত দর্শকরা করতালিতে অভিনন্দন জানান মডেলদের।
এর আগে ফ্যাশন শো ও বাংলাদেশে পদ্মাবত সিনেমায় ব্যবহৃত রাজকীয় ডিজাইনের পোশাকের উদ্বোধন করেন প্রেম’স কালেকশনের প্রধান ডিজাইনার ও ডিরেক্টর প্রেম বম্বানি। প্রেম বম্বানি বলেন, পদ্মাবত সিনেমার সব পোশাকের কপিরাইট প্রেম’স কালেকশনের। অন্য সিনেমা থেকে এ সিনেমার পোশাক ডিজাইন একেবারেই ভিন্ন। রাজকীয় ও অত্যাধুনিক কম্বিনেশনে তৈরি এ সিনেমায় ব্যবহৃত সব পোশাক গুলশান-১-এ অবস্থিত প্রেম’স কালেকশনে পাবেন।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |