logo
প্রকাশ: ০১:২৮:০৬ PM, মঙ্গলবার, নভেম্বর ১৩, ২০১৮
জীবনযুদ্ধে থেমে নেই জয় মালা বেগম
মোঃ মস্তফা, সিরাজদিখান (মুন্সীগঞ্জ)

নাম জয়মালা বেগম স্বামী মৃত হালু মিয়া। সংসারে চার মেয়ে দুই ছেলে। স্বামী পৃথিবী থেকে বিদায় নিয়েছে বহুদিন। ৬০ বছর বয়সী জয়মালা বেগম জীবন যুদ্ধে প্রতিদিনই যুদ্ধ করে যাচ্ছেন। মানুষের দ্বারে দ্বারে না গিয়ে মানুষের কাছে হাত না পেতে জীবনযুদ্ধের অংশ হিসেবে ছাগল পালন করে জীবিকা নির্বাহ করছেন।

তার বাড়ী মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানাধীন বালুরচর ইউনিয়নের খাসমহল বালুরচর গ্রামে। জয়মালা বেগমের স্বামী হালু মিয়া দিনমজুরের কাজ করে সংসার খরচ যোগান দিতে হিমিসিম খেতো। সংসারের খরচ যোগান দিতে ৪২ বছর ধরে তিনি ছাগল পালন করে আসছেন। এমনকি ছেলে মেয়ের লেখাপড়ার খরচও যোগান দিয়েছেন ছাগল পালন করেই।

তার পালিত ছাগলগুলোকে সন্তানের মতই ভালবাসেন। এমনটাই চোখে পড়লো ওই গ্রামে গিয়ে। বর্তমাকে তার সংসার অনেকটাই ভাল তার পরেও সে ছাগল পালন ছারতে পারেন নি। জয়মালা বেগমের এই জিবন যুদ্ধকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। জয়মালা বেগমেকে দেখে ওই এলাকার ছাগল পালনে উৎসাহি হয়েছেন অনেকেই।

জয়মালা বেগমের মেয়ের জামাই মোঃ জাহাঙ্গীর জানান, আমার শ্বাশুরী ছাগলকে তার সন্তানের মতই ভালবাসেন। তিনি না খেয়ে থাকলে কোন সমস্যা নেই। কিন্তু ছাগলগুলো না খেয়ে থাকলে পাগলের মত হয়ে যান তিনি। এখন তার সন্তান বড় হয়েছে সংসারও ভাল আছে সন্তানরা সবাই ভাল আছে।

জয়মালা বেগম জানান, আমার স্বামী সংসার ঠিকমত চালাতে পারতো না। সংসারের হাল ধরার মত আমাদের আর কেউ ছিল না। বাচ্চারা ছোট ছিল। অনেক সময় আমাদের না খেয়েই থাকতে হতো। তখন আমি ১টি ছাগল কিনে পালতে শুরু করলাম। ছাগল পালন করে সংসারের খরচ ও ছেলে মেয়েদের লেখাপড়ার খরচও চালিয়েছি। সেই ১টি ছাগল থেকে এখন আমার অনেকগুলো ছাগল হয়েছে। এখন আমার সংসারে কোন অভাব নেই। আমি বেশ ভালই আছি।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]