logo
প্রকাশ: ১২:৩৪:০৮ AM, শনিবার, জানুয়ারী ১৯, ২০১৯
মামার বাড়ি
আরিফুল ইসলাম সাকিব


 

মামার বাড়ি বহুদূরে
কেমন করে যাই?
মামির হাতের ভাপাপিঠা
কোথায় গেলে পাই?

ছোট্ট বলে হয় না যাওয়া
নাই যে টাকাকড়ি,
ও মাঝিভাই যাওনা নিয়ে
তোমার হাতে ধরি।

মাস ফুরিয়ে শীত চলে যায়
কী যে করি আমি!
আমার কাছে শীতের দিনে
মামার বাড়িই দামি।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]