logo
প্রকাশ: ০৩:১১:৫৬ PM, মঙ্গলবার, জানুয়ারী ২৯, ২০১৯
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা

২০১৮ সালের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ বছর কবিতায় কাজী রোজী, কথাসাহিত্যে মোহিত কামাল, প্রবন্ধ ও গবেষণায় সৈয়দ মোহাম্মদ শাহেদ এবং মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে আফসান চৌধুরী এ পুরস্কার পেয়েছেন।

সোমবার বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী পুরস্কারপ্রাপ্ত চার কবি-লেখকের নাম ঘোষণা করেন।

এ বছর অনুবাদ, আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণ, বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ, নাটক এবং শিশুসাহিত্যে কাউকে এ পুরস্কারের জন্য বিবেচনা করা হয়নি।

সংবাদ সম্মেলনে হাবীবুল্লাহ সিরাজী জানান, বাংলা একাডেমির কার্যনির্বাহী পরিষদের এক বৈঠকে পুরস্কারপ্রাপ্তদের নাম চূড়ান্ত করা হয়। আগামী ১ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে এ পুরস্কার তুলে দেবেন।

প্রসঙ্হত, ১৯৬০ সালে প্রবর্তিত বাংলা একাডেমি পুরস্কার বাংলা সাহিত্যের দশটি বিষয়ে বিশেষ অবদানের জন্য প্রদান করা হয়ে থাকে। পুরস্কারপ্রাপ্ত কবি ও লেখকদের হাতে দুই লাখ টাকা, সনদপত্র ও স্মারক তুলে দেয়া হবে।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]