| প্রকাশ: ০৪:২২:৪৪ PM, রবিবার, ফেব্রুয়ারী ১০, ২০১৯ | |
একুশে গ্রন্থমেলায় কবি ইসমাইল হোসেনের কবিতার বই ‘কবিতা ও কথা’র মোড়ক উন্মোচন করেছেন বিরোধলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। শনিবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানের বইমেলার মোড়ক উন্মোচন মঞ্চে কবি’র উপস্থিতিতে বইটির মোড়ক উন্মোচন করেন গোলাম মোহাম্মদ কাদের।
এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় যুব সংহতির সভাপতি ও আকাশের প্রকাশক আলমগীর শিকদার লোটন, আইসিটিএসবির সভাপতি ও জি এম কাদেরের আইসিটি উপদেষ্টা ইঞ্জি এলাহান উদ্দিন, জাহিদ হাসান, জিল্লুল রহমান, পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, কবির স্ত্রী ইসরাত জাহান ও মেয়ে ইলমী জাহান।
কবি ইসমাইল হোসেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসাব রক্ষক পদে কর্মরত আছন। এ ছাড়াও তিনি ন্যাশনাল হেলথ ফাউন্ডেশন, রাজশাহীর লাইফ মেম্বার, কনসালট্যান্ট, ডিজাইন অ্যান্ড ডিজাইনারস, বাংলাদেশ মানবাধিকার কমিশনের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত।
কবি ইসমাইল হোসেন রাজশাহী জেলার মালিগাছা গ্রামে জন্মগ্রহন করেন। মাতা জোবেদা খানম, পিতা শমসের আলীর ১১ সন্তানের মধ্যে ৯ম তম সন্তান।
কবি ইসমাইল ছাত্রজীবনে ৫ শ্রেণিতে ট্যাল্টেপুলে বৃত্তি লাভ করেন। তিনি রাজশাহী জেলার বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান লাভ করে চরম মেধার পরিচয় দেন।
কবি ইসমাইল হোসেন তার লেখা বইয়ের মূল্য জাতীয় স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনে মানবতার সেবায় দান করে দিয়েছেন।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |