logo
প্রকাশ: ০২:০৩:৫৩ PM, সোমবার, ফেব্রুয়ারী ১৮, ২০১৯
ব্রাহ্মণবাড়িয়ায় নিজ শহরে শায়িত কবি আল মাহমুদ

আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদকে রবিবার বিকালে তার নিজ শহর ব্রাহ্মণবাড়িয়ায় দাফন করা হয়েছে। দুপুরে জোহর নামাজের পর জেলা শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের মাঠে তার তৃতীয় জানাযা অনুষ্ঠিত হয়।

কবির জানাযায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। পরে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা প্রিয় কবিকে শেষবারের মত ফুলেল শ্রদ্ধা জানান।

জানাযা শেষে দক্ষিণ মৌড়াইলস্থ পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে আল মাহমুদকে দাফন করা হয়।

শুক্রবার রাতে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে মারা যান বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি আল মাহমুদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি দীর্ঘদিন ধরে নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

কবির প্রথম জানাজা অনুষ্ঠিত হয় জাতীয় প্রেসক্লাবে। পরবর্তীতে বাদ জহর জাতীয় মসজিদ বায়তুল মোকারম মসজিদে দ্বিতীয় জানা অনুষ্ঠিত হয়। সেখান থেকে মরদেহ মগবাজারের বাসায় নেয়া হয়।

শনিবার রাত সাড়ে ৮টায় কবি আল মাহমুদের মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মৌড়াইল গ্রামের পৈত্রিক নিবাসে পৌঁছায়।

বাংলা সাহিত্যে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ আল মাহমুদ একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার এবং কবি জসিম উদ্দিন পুরস্কারে ভূষিত হন। তার অনবদ্য সৃষ্টির মধ্যে রয়েছে 'লোক লোকান্তর' এবং 'সোনালী কাবিন' কবিতা।-ইউএনবি

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]