logo
প্রকাশ: ০৮:৪৯:৪৬ PM, বুধবার, মার্চ ২০, ২০১৯
বিয়ের তিন মিনিটের মাথায় স্বামীকে তালাক দিলেন স্ত্রী!
নিউজ ডেস্ক

সদ্য বিবাহিত এক দম্পতি, কেবলই বিয়ের কাজ সম্পন্ন করেছেন। আনুষ্ঠানিকতা শেষ করে বের হয়েছেন আদালত থেকে। কিন্তু এরপরই ঘটল অদ্ভুত ঘটনা। বরের একটি ছোট্ট ভুলের জন্য তাকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন কনে। আর সেই অনুযায়ী সত্যিই বিয়ের তিন মিনিটের মাথায় বরকে তালাক দিলেন তিনি! এমন ঘটনাই ঘটেছে কুয়েতে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘মিরর অনলাইন’-এ প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, আদালত থেকে বের হয়ে হাঁটছিলেন বর-কনে। এ সময় হাঁটতে হাঁটতে হঠাৎ পড়ে যান কনে, আর তাই তাকে ‘স্টুপিড’ বলেন বর। এতেই প্রচণ্ড রেগে যান কনে। তৎক্ষণাৎ বিচারকের কাছে গিয়ে জানান তালাক দেওয়ার কথা।  

বিচারকও কনের দাবি মেনে নেন। মাত্র ৩ মিনিট আগে যাদের বিয়ে সম্পন্ন করেন, তাদের তালাকেই সম্মতি দেন তিনি। ধারণা করা হচ্ছে কুয়েতের ইতিহাসে এটিই সবচেয়ে সংক্ষিপ্ত বিয়ে।

ঘটনাটি অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং অনেকেই মন্তব্য করেন যে কনে ঠিক সিদ্ধান্তই নিয়েছেন। টুইটারে একজন এ বিষয়ে বলেন, শুরুতেই একের প্রতি অন্যের সম্মান না থাকলে বৈবাহিক জীবন ব্যর্থতায় পর্যবসিত হয়।

আরেকজন আবার লেখেন, বিয়ের শুরুতেই যে এমন আচরণ করে তাকে ত্যাগ করাই উচিত।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]