| প্রকাশ: ০৬:১৫:৩৬ PM, সোমবার, মার্চ ২৫, ২০১৯ | |
প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন ২৯ বছর বয়সী এক নারী। অবস্থা গুরুতর হওয়ায় রোগীকে রাখা হয়েছিলো আইসিইউ-তে। কিন্তু সেই অসুস্থ নারীকেই কিনা গণধর্ষণ করলেন এক ডাক্তার ও ওয়ার্ডবয়সহ চারজন মিলে।
চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে ভারতের মিরাট শহরে।
গত বৃহস্পতিবার প্রচণ্ড শ্বাসকষ্টের সমস্যা নিয়ে মিরাটের এক নার্সিংহোমে ভর্তি হন ২৯ বছর বয়সী ওই নারী। তার ফ্যাটি লিভারের চিকিত্সা চলছিল। অবস্থার অবনতি হওয়ায় গত শনিবার তাকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়।
কিন্তু ওই দিন রাতেই তাকে ধর্ষণের চক্রান্ত করে হাসপাতালের চিকিৎসক ও ওয়ার্ডবয়রা। আর তাদের ওই অপরাধ বাস্তবায়িত করতে এগিয়ে আসে সেখানকারই এক নার্স।
শনিবার রাতে ওই নার্স রোগীকে ঘুমের ইনজেকশন দিয়ে অজ্ঞান করে দেন। তারপর ওই সংজ্ঞাহীন নারীর ওপর একে একে ঝাঁপিয়ে পড়েন ডাক্তার ও ওয়ার্ডবয়সহ মোট চারজন।
রোববার সকালে জ্ঞান ফেরার পরই ওই নারী বুঝতে পারেন তিনি ধর্ষিতা হয়েছেন। পরে এ নিয়ে স্থানীয় থানায় অভিযোগ করেছেন ওই নারী।
তিনি পুলিশকে জানিয়েছেন, জ্ঞান ফেরার পর তিনি দেখেন তার বেডে অর্ধনগ্ন অবস্থায় শুয়ে রয়েছে এক ওয়ার্ডবয়। ওই নারীর স্বামী তখন ওই ওয়ার্ডবয়কে ধরার চেষ্টা করতেই সে পালিয়ে যায়।
ইতিমধ্যে ধর্ষণের অভিযোগে ওই নার্সিংহোমের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে এক ডাক্তারও রয়েছে।
ধরা পড়ার পর তারা নিজেদের দোষ স্বীকার করেছে। তারা জানায়, ওই নারীকে নির্বিঘ্নে ধর্ষণ করার জন্যই নার্স তাকে ঘুমের ইনজেকশন দিয়েছিল।
কিন্তু অভিযুক্ত ওই নার্সকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। সূত্র: নিউজ১৮
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |