logo
প্রকাশ: ০৫:৪৩:০২ PM, রবিবার, এপ্রিল ৭, ২০১৯
দুই হাত নেই; বিস্ময় বালকের বোলিং দেখে অবাক বিশ্ব! (ভিডিও)
অনলাইন ডেস্ক

মানুষের জীবন সরল নয়; প্রচুর বাধা বিপত্তি পার হয়ে কাটাতে হয় পুরো জীবন। আর যারা শারিরীক প্রতিবন্ধী? তাদের তো দুঃখের সীমা নেই। কিন্তু দিনশেষে আত্মবিশ্বাস আর মনের জোরই হলো শেষ কথা। হাল না ছাড়ার মানসিকতা থেকেই সৃষ্টি হয় সাফল্যের ভিত। এই কথার প্রমাণ রেখে প্রতিবন্ধী এক কিশোর, যার কনুই থেকে হাতের নিচের অংশই নেই, সেই কি না বোলিংয়ে কাঁপাচ্ছে কলকাতার স্ট্রিট ক্রিকেট!

ভারতের জাতীয় দলের ক্রিকেটার ঋদ্ধিমান সাহা ১১ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছেন। যাতে দেখা গেছে দুই হাত ছাড়াই কলকাতার গলিতে বোলিং করে ব্যাটসম্যানকে নাস্তানাবুদ করছে এই বালক। অফুরন্ত উদ্দমে সে ক্রিকেট খেলছে। বোলিং করছে। কী নিখুঁত সেই বোলিং। প্রতিবন্ধী কিশোরের প্রতিবন্ধকতাকে জয় করার এই ভিডিও যে কারও জন্য অনুপ্রেরণা জোগাতে পারে।

সেই অদম্য ইচ্ছাশক্তির অধিকারী কিশোরের ভিডিও শেয়ার করেছেন ঋদ্ধিমান সাহা। সঙ্গে লিখেছেন, ‘কোনও কিছুই তাঁকে ক্রিকেট খেলা থেকে আটকাতে পারছে না। এই প্রতিভাকে অবশ্যই ধরে রাখতে হবে।’

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]