logo
প্রকাশ: ০৭:৪৩:১৩ PM, মঙ্গলবার, এপ্রিল ৯, ২০১৯
আপন ছোট ভাইয়ের একি করলেন বড় বোন!
অনলাইন ডেস্ক

পাঁচ বছর বয়সের ছোট ভাইয়ের লিঙ্গ কেটে খেয়ে ফেলেছে দশ বছর বয়সী এক বড় বোন। দক্ষিণ ব্রাজিলের সাও রিকিউতে ঘটেছে এমন ঘটনা। আর এমন খবর প্রকাশ করেছে ডেইলি মেইল।

স্থানীয়ে পুলিশ পর্যবেক্ষণ করে জানিয়েছে, এই ঘটনাটি কালো জাদুর ফলে ঘটতে পারে। কারণ ভূক্তভোগিকে যেখান থেকে উদ্ধার করা হয়েছে, সেখানে চারপাশে মোমবাতি জ্বালনো ছিলো।

প্রত্যক্ষদর্শী জানিয়েছে কারিনা নামের পাগল প্রকৃতির এই মেয়ে মাঝে মাঝে জন্তু-জানোয়ারের উপর হামলা করতো। এমনকি বাড়ির কুকুরকেও সে কামড়ে দিতো। ঘটনাটি যে দিনে ঘটেছে সে দিন প্রতিবেশী তার ঘরের দরজা ভেঙে ছোট ভাইকে উদ্ধার করে। আর তখন তার হাতে ছুরি ও ছোট ভাইয়ের শরীর রক্তাক্ত ছিলো।

পুলিশ কারিনার মাকে ঘটনা সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘আমি ছেলেকে তার বোনের কাছে রেখে বাজারে যাই। আমার এক ঘন্টার মতো দেরি হয়। বাজার থেকে এসে দেখি ঘরের দরজা বন্ধ।’

তারপর কারিনার চাচা ঘরের দরজা লাথি মেরে ভাঙলে এই ভয়ঙ্কর ঘটনাটি দেখে অবাক হন। পুলিশ ব্যাপারটি তদন্ত করছেন। ফরেনসিক কর্মকর্তারা ঘটনাস্থল থেকে মোবাইল ফোন, মেমরি কার্ড, ছুরি ও কিছু গাঁজা উদ্ধার করেছেন।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]