logo
প্রকাশ: ০৯:২৭:৪৩ PM, শনিবার, এপ্রিল ১৩, ২০১৯
জীবিত নারীকে রাখা হলো লাশঘরের ফ্রিজে!
অনলাইন ডেস্ক

দক্ষিণ আফ্রিকার এক নারীকে লাশঘরের ফ্রিজে জীবিত পাওয়ার পর তোলপাড় সৃষ্টি হয়েছে। একটি গাড়ি দুর্ঘটনার পর ওই নারীকে প্যারামেডিকরা মৃত ঘোষণা করলে তাকে সেখানে রাখা হয়।

দেশটির গটেং প্রদেশের কার্লেটনভিলের একটি মর্গ তথা লাশঘরে এমন ঘটনা ঘটেছে। বর্তমানে ওই নারীকে জোহানেসবার্গের একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

তবে অ্যাম্বুলেন্স সেবা দেয়ার প্রতিষ্ঠান ডিস্টেন্স অ্যালার্ট স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছে, লাশঘরে রাখার সময় ওই নারীর দেহে ‘প্রাণের কোনো চিহ্ন ছিল না’। কিন্তু লাশঘরের একজন কর্মী ফ্রিজে রাখা দেহটি পরীক্ষা করতে গেলে দেখেন ওই নারী শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন। এরপরই তোলপাড় শুরু হয়।

ওই নারীর নাম গোপন রাখা হয়েছে। কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করে দেখছে। মৃত বলে ঘোষিত নারীর পরিবারের সদস্যরাও ঘটনার ব্যাখ্যা দাবি করেছেন।

ডিস্ট্রেস অ্যালার্টের ম্যানেজার গেরিট ব্র্যাডনিক জানান, গত ২৪ জুনের দুর্ঘটনায় আরও দু’জন নিহত হন। উদ্ধারকাজে তিনি নিজেও দায়িত্ব পালন করেছেন। এ ঘটনায় তাদের কোনো গাফিলতি ছিল না।

দক্ষিণ আফ্রিকায় এর আগেও দুইবার মৃত ঘোষিত ব্যক্তিকে জীবিত পাওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া এ বছরই স্পেনের একটি কারাগারে ময়নাতদন্তের কয়েক ঘণ্টা আগে লাশঘরে প্রাণ ফিরে পান এক কয়েদি। অথচ তাকে দেখে তিনজন চিকিৎসক মৃত ঘোষণা করেছিলেন।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]