logo
প্রকাশ: ১২:৪৫:৫৮ AM, শনিবার, জুন ১, ২০১৯
ঈদের কেনাকাটায়
গোলাম নবী পান্না

ঈদ কেন মা হয় না প্রতিদিনই
রঙিন জামা পরতে পারি যেন,
ইচ্ছে আমার নতুন পোশাক কিনি
হবে না তা মোটেই যেন-তেন।
 
বাজারে গিয়ে হাজার দোকান ঘুরে
মন চাবে যা আনবো খুশি মতো,
বলবে না মা তুমি রাগের সুরে
কিনছো কেন লাগে না যা অতো।
 
আমি তোমার আদর পাওয়া মেয়ে
যা কিছু সব আমার জন্য বলো,
তাই বলি মা আমার দিকে চেয়ে
ঈদের কেনাকাটায় আজই চলো।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]