| প্রকাশ: ১২:৫১:৩০ AM, শনিবার, জুন ১, ২০১৯ | |
প্রতিবছর ঈদ নিয়ে কত ছড়া লেখা হয়
খাতা আর পাতাতেও জয় শুধু দেখা হয়
কেউ লেখে ঈদ মানে শিশুদের উচ্ছ্বাসে
কেউ লেখে দান করো যারা থাকে আশপাশে।
কেউ বলে জামা চাই একেবারে রাঙা
গায়ে দিলে মন হবে সাত রঙে চাঙ্গা
কেউ আবার চাঁদ নিয়ে শুরু করে দাঙ্গা
কেউ থাকে ম্রিয়মাণ কারও মন ভাঙা।
প্রতিবছর ঈদ নিয়ে কত কী যে লেখা হয়
শিশুদের মজা বেশি বড়দের বড় ভয়
মাঠে গেলে অনেকের সাথে শুধু দেখা হয়
বুকে বুকে মিলে যাওয়া মানুষের আরও জয়।
প্রতিবছর ঈদ এলে হবে কেনাকাটা যে
যানজটে জান যাবে হবে ভালো হাঁটা যে
অনেকের ঈদ হবে খুব সাদামাটা আর
কারও কাছে ঈদ মানে জীবনের স্যাটায়ার।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |