| প্রকাশ: ০১:২২:৪৫ AM, শনিবার, জুন ১৫, ২০১৯ | |
বর্ষা আসে এই বাংলায়
বৃষ্টি পড়ে টুপ,
হই চইটা আর থাকে না
সব যেন হয় চুপ।
বর্ষা আসে টাপুর টুপুর
সোনা ব্যাঙের গান,
গানের সুরে খোকাখুকুর
অমনি ভাঙে মান।
বর্ষা আসে নৌকাগুলো
চলে স্রোতের তালে,
বৃষ্টি তখন ঝরতে থাকে
গাছের ডালে ডালে।
বর্ষা আসে দাদুর মুখে
মজার গল্প ছোটে
সেই খুশিতে কদম গাছে
হাজারও ফুল ফোটে।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |