| প্রকাশ: ১২:৫৪:৩৫ AM, শনিবার, জুন ২৯, ২০১৯ | |
বৃষ্টি পড়ে ছাতার ওপর
বৃষ্টি পড়ে চালে,
মেঘকনেরা গায় গেয়ে যায়
ঝুমুর ঝুমুর তালে।
বৃষ্টির পড়ে মাঠের ওপর
বৃষ্টি পড়ে ছাদে,
ঘরে বসে খোকা ভাবে
আকাশ বুঝি কাঁদে।
বৃষ্টি পড়ে নদীর জলে
বৃষ্টি পড়ে বিলে,
পুরোটা দিন খেয়ে নিল
মেঘকনেরা গিলে।
বৃষ্টি পড়ে মনের ওপর
বৃষ্টি পড়ে মাথায়,
মেঘকনেরা ছবি হয়ে
আটকে গেল খাতায়!
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |