logo
প্রকাশ: ০১:৩২:৩০ AM, শনিবার, জুন ২৯, ২০১৯
মেঘের দেশে
নাফে নজরুল

সন্ধ্যা নামার আগে হঠাৎ
বাড়ির কাছে এসে
ওই যে দূরে মেঘ দাঁড়িয়ে
আমের বাগান ঘেঁষে।

আকাশ মাঠে মেঘের নাচনÑ
কুদন এবং খেলা
ঝরঝরিয়ে বৃষ্টি এলো
মেঘের অবহেলা।

মেঘের দেশে আলোর ছটা
গুড়–মগুড়–ম ডাক
বৃষ্টি ভেজা খেলার উঠোন
বৃষ্টি ভেজা কাক।

এমন ঝড়ে দুঃখ বাড়ে
ঝরিয়ে পড়া দিনে
অন্ধকারে সন্ধ্যা নামায়
মেঘের দামে কিনে।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]