| প্রকাশ: ১২:২৭:৪৭ AM, মঙ্গলবার, জুলাই ২, ২০১৯ | |
সিলেট জেলার প্রতিটি গ্রাম, ইউনিয়ন ও উপজেলায় নাগরিক আইনি সেবা, নিরাপত্তা শতভাগ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, পিপিএম। সিলেট জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই একের পর এক সাফল্যে অর্জন করে চলেছেন মোহাম্মদ ফরিদ উদ্দিন। প্রথম সভায় প্রতিটি থানার অফিসার ইনচার্জদের আন্তরিকতার সঙ্গে সেবা প্রদান ও মানুষের কল্যাণে কাজ করার নির্দেশ প্রদান করেন। একই সঙ্গে ডাকাতি, সন্ত্রাসী, ছিনতাই প্রতিরোধ ও সবধরনের অপরাধীর বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানান। এরই মধ্যে বিশ্বনাথ থানা পুলিশ কুখ্যাত ডাকাত সর্দার আকুল মিয়াকে অস্ত্রসহ গ্রেপ্তার করে। সম্প্রতি ছিনতাই হওয়া ৪ লাখ টাকা, স্বর্ণ উদ্ধারসহ ছিনতাইকারীদের গ্রেপ্তার করা হয়। শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা হয়।
মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, দেশ ও মানুষের কল্যাণে কাজ করার সৌভাগ্য আল্লাহপাকের পক্ষ থেকে অনেক বড় নেয়ামত ও দয়া। এ সময় তিনি জীবনের শেষ সময় পর্যন্ত মানুষের মুখে হাসি ফোটাতে সবধরনের কল্যাণমূলক কাজে নিবেদিত থাকার আগ্রহ প্রকাশ করেন।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |