logo
প্রকাশ: ১২:২৫:১৭ AM, মঙ্গলবার, জুলাই ৯, ২০১৯
সমস্যাকে জয় করে সফলতার পথে যারা এগিয়ে চলে তারাই তরুণ
বন্ধু ফোরাম ডেস্ক

অপরাধমুক্ত সমাজ গঠন ও তারুণ্যের বন্ধনকে সুন্দর ও আলোকিত করতে যার প্রতিটি কাজ এরই মধ্যে স্বাক্ষর রেখে চলেছে। সাধারণ মানুষ ও পরিবারের মাঝে বৈষম্য কীভাবে দূর করতে হয় তা চৌকস এ অফিসারের সঙ্গে কথা বললেই অনুধাবন করা যায়

ভিন্নভাবে চিন্তা করার ও উদ্ভাবনের সাহস, অপরিচিত পথে চলার ও অসম্ভব জিনিস আবিষ্কারের সাহস এবং সমস্যাকে জয় করে সফলতার পথে যারা এগিয়ে চলে তারাই তরুণ। শুধু পেশাগত দায়িত্ব পালন নয়, মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত ডিএমপির কদমতলী থানার অফিসার ইনচার্জ মো. জামাল উদ্দিন মীর, পিপিএম। দিনের শুরু থেকেই প্রতিটি কাজ করেন সুচিন্তার মাধ্যমে। কখনও যেন তার সিদ্ধান্তে সমাজ, মানুষ ও দেশের ক্ষতি না হয় সেই দিকটায় সচেতনতার সঙ্গে মাদক, সন্ত্রাস, যৌন হয়রানিসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করেন মো. জামাল উদ্দিন মীর। নাগরিক জীবনে শতভাগ নিরাপত্তা নিশ্চিতকরণ ও সুন্দর কাজের মাধ্যমে তরুণদের অনুপ্রেরণা দেওয়ার লক্ষ্যে তার ছুটে চলা নিরন্তর। অপরাধমুক্ত সমাজ গঠন ও তারুণ্যের বন্ধনকে সুন্দর ও আলোকিত করতে যার প্রতিটি কাজ এরই মধ্যে স্বাক্ষরতা রেখে চলেছে। সাধারণ মানুষ ও পরিবারের মাঝে বৈষম্য কীভাবে দূর করতে হয় তা চৌকস এ অফিসারের সঙ্গে কথা বললেই অনুধাবন করা যায়। কখনও অসহায়দের মুখে হাসি ফোটানো, আবার কখনও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ, দরিদ্র ও এতিম ছাত্রদের পোশাক বিতরণ, বিনোদনের আয়োজন, আবার কখনও একঝাঁক তারুণ্যেকে অপসংস্কৃতি, মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]