| প্রকাশ: ১২:২৮:২৯ AM, মঙ্গলবার, জুলাই ৯, ২০১৯ | |
বর্ষাবিলাস
তরুণ রাসেল
অতঃপর বৃষ্টিরা নামবে
বুক পকেটে একনদী জল নিয়ে
অপেক্ষা করছে আকাশ
দূরে তন্দ্রাচ্ছন্ন সূর্য
গুটিসুঁটি মেরে বসে আছে।
সময় গুনে গুনে ক্লান্ত ঘরের ছাদ
বিছানার চাদর
খাটের পায়া
রংচটা ক্যালেন্ডার এবং
দেয়ালের টিকটিকি
অনাত্মীয় এই আমি
একা পড়ে আছি বহুকাল
নিরামিষ সময় কাটে হেলায় হেলায়
অপেক্ষায় থাকি
কখন মেঘেরা ছড়াবে জল পৃথিবীর বুকে
আনমনে ভাবি
বোধ-বিস্মৃতির এন্তার পথ শেষে
এই পৃথিবী ছেড়ে একদিন
আমিও পাড়ি দেব না ফেরার দেশে।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |