logo
প্রকাশ: ১২:১৫:৩৭ AM, মঙ্গলবার, জুলাই ২৩, ২০১৯
মুন্সীগঞ্জে যারা কনস্টেবল পদে নির্বাচিত হয়েছেন তারা মেধাবী ও যোগ্য
মাসুদ রানা

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে মুন্সীগঞ্জে শতভাগ স্বচ্ছতায় ২২৬ নারী ও পুরুষকে পুলিশে চাকরি দেওয়া হয়েছে। শারীরিক মাপ, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত পরীক্ষায় ২২৬ জনকে নির্বাচিত করেন জেলা পুলিশ সুপারসহ কর্মকর্তারা। সম্প্রতি মুন্সীগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে ২০১৯ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম (বার)। পুলিশ সুপার বলেন, বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে মেধাবী ও যোগ্য প্রার্থীদের নিয়োগে জেলা পুলিশ প্রয়োজনীয় সবধরনের উদ্যোগ গ্রহণ করে। এ জেলায় পুলিশ কঠোর নিয়মানুবর্তিতা ও স্বচ্ছতা বজায় রেখে মেধাবী, যোগ্য প্রার্থী নির্বাচনে শতভাগ সফলতা অর্জন করেছে। বাংলাদেশ পুলিশ বাহিনী আবারও প্রমাণ করেছে, তারা জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে বদ্ধপরিকর ও বাংলাদেশ পুলিশ রক্তের ঋণ শোধ করতে দেশপ্রেম নিয়ে এগিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, শতভাগ স্বচ্ছতার মধ্যে মেধাবী ও যোগ্য প্রার্থীদের বাছাই করতে শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণে কোনো প্রকার অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং অপশক্তির প্রয়োগ হয়নি। যারা চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন, তারা প্রকৃতভাবে মেধাবী ও যোগ্য। জায়েদুল আলম বলেন, মাত্র ১০০ টাকার বিনিময়ে এবার মুন্সীগঞ্জে ২২৬ জনকে পুলিশে চাকরি দেওয়া হয়েছে এবং ১০০ টাকায় পুলিশে চাকরি এ প্রস্তাবটা আমিই প্রথমে তুলি। এ চাকরি দেওয়ার ক্ষেত্রে কারও কোনো তদবির গ্রহণ করা হয়নি। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑ অতিরিক্ত পুলিশ সুপার মো, মোস্তাফিজুর রহমান, ডিআই-১ প্রানবন্ধু বিশ্বাস, ডিবি ওসি এসএম আলমগীর হোসেন, সদর থানার ওসি (তদন্ত) গাজী সালাউদ্দিনসহ সদ্য নিয়োগপ্রাপ্তদের অভিভাবক ও সাংবাদিকরা। দেশ ও মানুষের কল্যাণে তারুণ্যের এ সেতুবন্ধনে আলোকিত বন্ধু ফোরামের পক্ষ থেকে রইল অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]