| প্রকাশ: ১২:৪১:৩৯ AM, মঙ্গলবার, জুলাই ২৩, ২০১৯ | |
সুশিক্ষা অর্জনের মাধ্যমে সামাজিক মন্দ প্রবণতাগুলো দূর করে সৃজনশীল কর্মকা-ে নিবেদিত রয়েছে এ কলেজের শিক্ষার্থী বন্ধুরা
শিক্ষার মাধ্যমে সমতা-সাম্য এবং মানবাধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে যাত্রাবাড়ী, শ্যামপুর, ডেমরা ও কদমতলী অঞ্চলে সিসিইআর মডেল কলেজ গৌরবময় ভূমিকা রেখে চলছে।
সুশিক্ষা অর্জনের মাধ্যমে সামাজিক মন্দ প্রবণতাগুলো দূর করে সৃজনশীল কর্মকা-ে নিবেদিত রয়েছে এ কলেজের শিক্ষার্থী বন্ধুরা। সমাজের কুসংস্কার দূর করে আধুনিক মানুষ হিসেবে গড়ে ওঠার শিক্ষা দেয় সিসিইআর মডেল কলেজ। সম্প্রতি এইচএসসি পরীক্ষায় অভাবনীয় সাফল্যে অর্জন করে সিসিইআর মডেল কলেজ। দেশ গড়ার কাজে নিবেদিত সংগঠন আলোকিত বন্ধু ফোরামের সঙ্গে যুক্ত রয়েছেন এ কলেজের অধ্যয়নরত বন্ধুরা। সিসিইআর মডেল কলেজের অধ্যক্ষ মো. ফরহাদ হোসেন বলেন, সুন্দর বাংলাদেশ গড়তে স্বাধীনতাবিরোধী কর্মকা- থেকে দূরে থাকার শপথ নিয়ে ভালো কাজের মাধ্যমে সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু পাঠ্যশিক্ষা নয়Ñ শিল্প-সংস্কৃতি, সাহিত্য, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও ধর্মীয় জ্ঞান অর্জনের মাধ্যমে মানবতার কল্যাণে শিক্ষার্থীদের একসঙ্গে কাজ করতে হবে। উপাধ্যক্ষ মো. ওমর ফারুক বলেন, যাত্রাবাড়ী থানার এলাকার মধ্যে আমরা দ্বিতীয় স্থান অর্জন করেছি। এ সাফল্য পুরো এলাকাবাসীর। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মাঝে দেশের মমত্ববোধ সৃষ্টিতে সিসিইআর মডেল কলেজ পরিবার বদ্ধপরিকর।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |