logo
প্রকাশ: ১২:২২:১৩ AM, মঙ্গলবার, জুলাই ৩০, ২০১৯
গুজবের বিরুদ্ধে রুখে দাঁড়াও
মুহাম্মদ আশরাফ উদ্দিন

গুজব ও গণপিটুনির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনরা। সম্প্রতি ছেলেধরা সন্দেহে বেশকিছু নিরীহ মানুষ গণপিটুনি ও হত্যার শিকার হয়। সবধরনের মিথ্যা সংবাদ প্রচারের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানিয়ে ঢাকা মহানগরসহ দেশের প্রতিটি জেলা-উপজেলায় সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। পাঠকপ্রিয় জাতীয় দৈনিক আলোকিত বাংলাদেশের লেখক-পাঠক-শুভানুধ্যায়ীদের সংগঠন দেশ গড়ার কাজে নিবেদিত আলোকিত বন্ধু ফোরাম বিভিন্ন স্কুল-কলেজে অনুষ্ঠিত সেমিনারে একাত্মবোধ ঘোষণা করে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সব বন্ধুকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। ডিএমপির ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইব্রাহীম খান, পিপিএম বলেন, সমাজের মধ্যে মিথ্যা-বিভ্রান্তিমূলক তথ্য প্রচারে যারা জড়িত তারা দেশ ও মানবতার শত্রু। অপপ্রচারকারীরা দেশের বন্ধু নয়। তিনি বলেন, এ সমাজ, পরিবার ও দেশ আমাদের। এ সময় তিনি সবাইকে মিলেমিশে ভালো কাজের মাধ্যমে মানুষের কল্যাণে নিবেদিত থাকতে বলেন। ওয়ারী বিভাগের বিভিন্ন থানার উদ্যোগে গুজব ও গণপিটুনির বিরুদ্ধে সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে মোহাম্মদ ইব্রাহীম খান অংশগ্রহণ করেন। 

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]