logo
প্রকাশ: ১২:০৯:৫৫ AM, মঙ্গলবার, আগস্ট ৬, ২০১৯
জামালপুরে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ
বন্ধু ফোরাম ডেস্ক

বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটির উদ্যোগে জামালপুর জেলার দেওয়ানগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। দেশ গড়ার কাজে নিবেদিত আলোকিত বন্ধু ফোরামের সদস্য ও সায়েন্স ফিকশন সোসাইটির দপ্তর সম্পাদক লেখক ও সংগঠক আজহারুল হক ফরাজীর পরিচালনায় মানবিক এ আয়োজনে সহযোগিতা করেন বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটির সভাপতি জনপ্রিয় কথাসাহিত্যিক মোশতাক আহমেদ খান। সম্প্রতি ঢাকা থেকে একঝাঁক তরুণ সংগঠকের একটি টিম দেওয়ানগঞ্জে পৌঁছলে সেখানে তাদের সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা করেন দেওয়ানগঞ্জ থানার অফিসার ইনচার্জ ময়নুল ইসলাম। পাঁচ শতাধিক দরিদ্র ও অসহায়ের মাঝে ত্রাণসামগ্রী তোলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম রাসেল, শাহাদাত হোসেন, বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটির কোষাধ্যক্ষ খন্দকার রাফিসহ অনেকে।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]