logo
প্রকাশ: ১২:৩২:১৭ AM, মঙ্গলবার, আগস্ট ৬, ২০১৯
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বন্ধুদের চারাগাছ রোপণ
রাসেল আহমেদ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধু ফোরামের উদ্যোগে নিম গাছের চারা রোপণ করা হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সৃজনশীল এ কার্যক্রমের উদ্বোধন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. হাবিবুর রহমান। চারাগাছ রোপণ শেষে অধ্যাপক মো. হাবিবুর রহমান বলেন, নিমগাছ ঔষধি গাছ, যার অনেক ধরনের উপকার রয়েছে। বন্ধু ফোরাম ভালো কাজের মাধ্যমে এগিয়ে যাবেÑ এটাই আমাদের প্রত্যাশা। এ সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধু ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]