logo
প্রকাশ: ১২:২৮:৩১ AM, মঙ্গলবার, আগস্ট ২০, ২০১৯
আসুন বদলে দিই বদলে যাক

 

ময়লার ভাগাড়ের পাশ দিয়ে কখনও হেঁটে গেলে নাক-মুখ চেপে আমরা কোনোভাবে পাশ কাটিয়ে চলে যাই। ময়লার স্তূপ থেকে ভীষণ বাজে গন্ধ অসহ্য করে দেয় জনজীবন এবং পরিবেশ। হাইওয়ের পাশে এমন একটি ময়লার ভাগাড় ছিল সোনারগাঁয়ের মোগড়াপাড়ায়। জনসাধারণ, এলাকাবাসী, পথচারীরা এই দুর্বিষহ দুর্গন্ধের ভুক্তভোগী। 
১০ বছর টানা একটা জায়গায় ক্রমান্বয়ে ময়লার স্তূপ জমলে ময়লার ভাগাড় জনসাধারণ এবং পরিবেশের জন্য কতটা হুমকিস্বরূপ হতে পারে সেটা অকল্পনীয়। ১০ বছরের ময়লার ভাগাড়কে ২৫ দিনের প্রচেষ্টায় একটা বাগানে রূপান্তর করা হয়েছে। সম্প্রতি নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল (খ) মো. খোরশেদ আলম নিজ হাতে সেখানে ফুলের গাছ রোপণ করেন। তিনি বলেন, আমরা প্রকৃতিকে ভালোবাসলে  প্রকৃতিও আমাদের ভালোবাসবে। একটা সময় যেখানে ময়লার দুর্বিষহ দুর্গন্ধ ধেয়ে আসত আজ সেখান থেকেই ভেসে আসে নির্মল বাতাস, বসন্তের নতুন পাতা জন্মানোর ঘ্রাণ।
অনিন্দ্য সুন্দর এই প্রকৃতি উপহার দেওয়ার জন্য যারা সচেষ্ট ছিলেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। অরণ্য হলো পৃথিবী ও প্রকৃতির ধারক-বাহক। এ সময় তিনি সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান, এসআই আজাদসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। অন্যদিকে মাদক নির্মুল শক্তি সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মো. জাফর ইকবাল চৌধুরী বলেন, মো. খোরশেদ আলম বাংলাদেশ পুলিশের গৌরব। যিনি প্রতিটি কাজ করেন দেশ ও মানুষের উন্নয়নে। অতিরিক্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলমের সব ধরনের মহতী কর্মকা-ে পাঠকপ্রিয় জাতীয় দৈনিক আলোকিত বাংলাদেশের লেখক পাঠক শুভানুধ্যায়ীদের সংগঠন আলোকিত বন্ধু ফোরামের পক্ষ থেকে রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]