logo
প্রকাশ: ১২:১৮:৩৬ AM, মঙ্গলবার, আগস্ট ২৭, ২০১৯
মানবতা, উদারতা ও অনুপ্রেরণায় তারা
বন্ধু ফোরাম ডেস্ক

মানুষের প্রতি ভালোবাসা, দেশ ও সমাজের প্রতি মমত্ববোধ, অসহায়দের প্রতি উদারতা ও নতুন প্রজন্মদের অনুপ্রেরণায় কাজ করে চলেছেন ডিএমপির কমদমতলী থানার অফিসার ইনচার্জ মো. জামাল উদ্দিন মীর, পিপিএম ও ইন্সপেক্টর (অপারেশন) লেখক ও কবি মাহবুব আলম সুমন। মানুষের উপকার করতে পারাটাই যেন তাদের আত্মতৃপ্তি। সকাল থেকে রাত পর্যন্ত জননিরাপত্তার সঙ্গে মানবিক কল্যাণে এরই মধ্যে তারা প্রশংসনীয় হয়ে উঠছেন স্থানীয়দের কাছে। দরিদ্রদের কখনও পোশাক, কখনও শিক্ষা উপকরণ আবার কখনও নগদ আর্থিক সহযোগিতা করে আসছেন। জামাল উদ্দিন মীর বলেন, মানুষের জন্য কিছু করতে পারা অনেক বড় ভাগ্যের ব্যাপার। তাই মানুষ ও সমাজের কল্যাণের মাধ্যমে বেঁচে থাকতে চাই। মাহবুব আলম সুমন বলেন, কারও সমস্যা স্থায়ী থাকে না, তবে কারও সমস্যা সমাধানে পাশে থাকাটাই বড় বিষয়। সম্প্রতি হারিয়ে যাওয়া দুটি শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দেয় কদমতলী থানা প্রশাসন। দেশ ও মানুষের কল্যাণে সব ধরনের কার্যক্রমে বন্ধু ফোরামের পক্ষ থেকে রইল শুভেচ্ছা। 

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]