logo
প্রকাশ: ১২:২০:০৭ AM, মঙ্গলবার, সেপ্টেম্বর ৩, ২০১৯
বঙ্গবন্ধুর সততা ও নেতৃত্ব তরুণদের উদ্যম শক্তি
মাসুদ রানা

জাতীয় শোক দিবস উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা পুলিশের আয়োজনে ধলেশ্বরী নদীর তীরে পুলিশ লাইন্স মাঠে কাঁদো বাঙালি কাঁদো শিরোনামে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি বীর মুক্তিযোদ্ধা মাহবুব হোসেন বিপিএম (বার) পিপিএম, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম (বার) সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মো. নাজমুস শোয়েব, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহিন মো. আমানুল্লাহ, সাবেক প্রেসক্লাবের সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জ্বল। বীর মুক্তিযোদ্ধা মাহবুব হোসেন বিপিএম (বার) পিপিএম বলেন, আমাদের নিজ মাতৃভূমি বাংলাদেশের কথা শুরু করতেই সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বীরত্ব ফুটে ওঠে। জাতির জনক বঙ্গবন্ধুর নীতি-আদর্শ, সততা, নেতৃত্ব এবং দেশপ্রেম তরুণদের আর্তমানবতার সেবায় নিবেদিত থাকার এক উদ্যম শক্তি। পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে গভীর ভালোবাসা ও মমত্ববোধ নিয়ে দেশ এবং মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে উদ্যম-সাহস জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষক লীগের সভাপতি মহাসিন মাখন, অ্যাডভোকেট লাবলু মোল্লা, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এপিপি অ্যাডভোকেট সামসুন্নাহার শিল্পি, অ্যাডভোকেট গোলাম মাওলা তপন, পৌর কাউন্সিলর নার্গিস আক্তার, সভা সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা মতিউল ইসলাম হিরুসহ মুন্সীগঞ্জের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তি। 

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]