| প্রকাশ: ১২:২৪:১৯ AM, মঙ্গলবার, সেপ্টেম্বর ৩, ২০১৯ | |
বিশ্বে পরিবেশের ধারণাকে একটি জায়গায় নিয়ে এসেছে সেটা হলো টেকসই উন্নয়ন। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে পরিবেশকে রক্ষা করতে হলে আমাদের অর্থনৈতিক উন্নয়ন করতে হবে, যা পরিবেশসম্মত এবং সমাজের সুষম উন্নয়ন নিশ্চিত করে। সমাজের সুষম পরিবেশসম্মত উন্নয়নের কাজটি খুব কঠিন। কিন্তু এটি আমাদের করতে হবে। ভবিষ্যতে সুন্দরভাবে বাঁচতে হলে এছাড়া উপায় নেই। রাজধানীর বেইলী রোডে অবস্থিত সিদ্ধেশরী গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশ নিয়ে টেকসই উন্নয়নমূলক সেমিনারে কথাগুলো বলেন পরিবেশবাদী সংগঠন চেষ্টার প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা ওশী শিরাজী। তিনি বলেন, পলিথিন ও প্লাস্টিক ব্যবহারে আমাদের পরিবেশ মারাত্মক হুমকির মুখে। পরিবেশ ব্যক্তি বা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নয়। বাসযোগ্য পরিবেশের আবেদন সার্বজনীন। সৈয়দা ওশী শিরাজী বলেন, পরিচ্ছন্ন চেতনা মানুষের মাঝে ছড়িয়ে দিতেই চেষ্টার পথ চলা। এ সময় উপস্থিত সব শিক্ষার্থীকে লেখাপড়ার পাশাপাশি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার শপথ নিয়ে সমাজ ও মানুষের কল্যাণে দূষণমুক্ত পরিবেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আরও বক্তব্য রাখেন চেষ্টার পরিচালক ও প্রজেক্ট ম্যানেজার সৈয়দ ইমানুল শিরাজী। আলোকচিত্রে ছিলেন সৈয়দা সালাম শিরাজী ও ইসরারুল হক। বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয় সিদ্বেশরী গার্লস স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান শেখ রাইসুল আলম, প্রিন্সিপাল শাহাবুদ্দিন মোল্লা ও সহকারী প্রিন্সিপাল শামীম আক্তার সামা। সার্বিক সহযোগিতা করেন ইমরানুল আলম ও সাকিনুর ইসলাম।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |