| প্রকাশ: ০১:১২:০৭ AM, মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০১৯ | |
দেশের প্রতি মমত্ববোধ নিয়ে মাদক, জঙ্গিবাদ, যৌন হয়রানি, বাল্যবিয়ের বিরুদ্ধে তারুণ্যকে এগিয়ে আসতে হবে। তারুণ্যের শক্তি ও সম্ভাবনা দেশের উন্নয়নে অপরিসীম ভূমিকা পালন করে। তাদের শক্তি ও সাহসের কাছে যে কোনো অপশক্তি পরাজয় মানতে বাধ্য। পাঠকপ্রিয় জাতীয় দৈনিক আলোকিত বাংলাদেশের লেখক-পাঠক-শুভানুধ্যায়ীদের সংগঠন দেশ গড়ার কাজে নিবেদিত আলোকিত বন্ধু ফোরামের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে কথাগুলো বলেন সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) মো. আবদুল্লাহ আল-মামুন। এ সময় তিনি প্রীতিময় সমাজ গড়তে নতুনদের এগিয়ে আসার আহ্বান জানান। সমাজের নিরীহ মানুষের উন্নয়নে ক্ষুদ্রঋণ দিয়ে প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন তিনি। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন আলোকিত বন্ধু ফোরাম বগুড়া জেলা শাখার সদস্য সচিব মো. আইয়ুব আলীসহ অনেকে।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |