| প্রকাশ: ০১:১২:৩৮ AM, মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০১৯ | |
চাঁদপুরের-ই চাঁদের কণা
টলমলে ভরা তার চোখের জলে,
চাঁদের হাটের চাঁদটি এসে,
টিপ হয়ে যায় বধূর কপালে।
আকাশলীনা মেঘের কণা,
আকাশ পানে চাও,
অধীর হয়ে অন্ধ নেশায়,
তুমি ভাসাও এ কোন নাও।
দৃষ্টিজুড়ে জোনাক বৃষ্টি, দৃষ্টি কেড়ে নাও,
একখানি চাঁদ; পালতোলা প্রেম
ঠিকানাহীন বাও।
একি ঘন গহিন মেঘে
মলিন হয়গো মন,
হৃদয় তাপস বৃন্দাবনে,
রোদেল আরাধন।
ব্যাস, হয়েছে অনেক
হলো অনেক অভিমান,
তোমার অভিমানী মনে
ঘোচাও ব্যবধান।
তোমায় বিনে আর
সহে না চঞ্চল এই পরাণ,
হৃদয় হতে হৃদয় ছুঁতে,
উতলা এ প্রাণ।
আজ অভিমানী টেরাকোটা
চিলেকোঠা পরে,
জোসনা আসুক লাজুক হাসুক,
উপচে পড়–ক ঘরে।
আজকে এসো, ভাসবো
যুগল চাঁদের জোছনায়,
হৃদয় আগলে খুলে দেব,
প্রেমের মোহনায়।
আজকে ভেসে যাবো,
প্রেমে লক্ষ যুগের ব্যথা,
আজকে ব্যথা উড়িয়ে দেবো,
কোথাও অন্যথা।
আজকে লিখে নিবো,
প্রেমের নিটোল কবিতা,
যেথায় হৃদয় রূপকথাটা
কাব্যকলায় গাথা,
আজকে চলো হারাই হেথায়,
টানে হৃদয় সুদূর যেথায়, কথা হবে তথায়।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |