logo
প্রকাশ: ১২:০৬:৩৭ AM, মঙ্গলবার, অক্টোবর ১, ২০১৯
সভ্যতা বিকাশে মেধার কোনো বিকল্প নেই
মুহাম্মদ আশরাফ উদ্দিন

মা-মাটি মানুষের প্রতি গভীর মমত্ববোধ নিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় প্রত্যেককে মানসিক চিন্তাচেতনা সুন্দর করার মাধ্যমে সম্মিলিতভাবে সামাজিক, মানবিক উন্নয়ন ও দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-খ) মো. খোরশেদ আলম। জনমানুষের নিরাপত্তায় সচেষ্ট থাকার ব্যস্ততায় মোড়ানো কর্মজীবনের মাঝে বন্ধুত্বের মাধ্যমে সত্য ও আলোর পথে নতুন প্রজন্মকে উদ্দীপনা জোগাতে মো. খোরশেদ আলম বলেন, মেধাবী শিক্ষার্থীরা দেশ ও জাতির সম্পদ। তাদের মেধা, যোগ্যতা ও সুদক্ষ নেতৃত্বে নির্মিত হবে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ।
মেধাবী সন্তানরা দেশ ও রাষ্ট্রের সম্পদ। শিল্প-সংস্কৃতি, অর্থনৈতিক, সভ্যতা বিকাশ ও সার্বিক উন্নয়নে মেধার কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, সামাজিক, পারিবারিক ও নিজের মাঝে শান্তিময় পরিবেশ বাস্তবায়ন করতে হলে শিশু থেকে শুরু করে বড়দের মাঝে পারিবারিকভাবে ধর্মীয় অনুশাসন মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে। শুধু পাঠ্য শিক্ষা নয়, নৈতিকতার সঠিক পরিচর্যা আমাদের মাঝে থাকতে হবে। তিনি আরও বলেন, বাংলা আমাদের জন্মভূমি, মায়ের আঁচলমাখা মমতায় সবুজে সমারোহে আমাদের বেড়ে ওঠা। মাতৃভূমির প্রকৃতির সাজে আমাদের জীবনযাত্রা এগিয়ে চলেছে। অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে প্রতিরোধ ও প্রতিবাদে স্বদেশের প্রতি কৃতজ্ঞতাবোধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে মানবতামূলক উন্নয়ন কর্মকা-ে আমাদের এগিয়ে আসতে হবে।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]