| প্রকাশ: ০২:০৫:৫৩ AM, মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০১৯ | |
তুমি তো জানো না
কতটা শীতে ক্লান্ত হৃদয়
কতটা সময় হারিয়েছে ঐ অনাহূত ভয়।
আমি তো চাইনি এমন সন্ধ্যা,
এমন নিশি, ঝিকিমিকি রোদ।
ভয় না থাকুক, ভুল থেকে হোক
নতুন ক্ষমার অমীয় ক্ষরণ।
আহা, একটা জীবন, একটা জীবনÑ
বেশি কিছু নয়, তুমি শুধু জানো
কতটা প্রহর কেটেছে ভুলে
কতটা ব্যথা গুম হয়ে গেছে
স্নিগ্ধ চোখের মিথ্যে হাসিতে।
তুমি তো জানো নাÑ
কতটা রাত ভোর হয়েছে সোনালি আশায়
কতটা হেলায় হারিয়ে গেছে
বকের ডানার রোদের গন্ধ।
কতটা ভুল, কতটা ক্ষরণ
ক্ষমা হয়ে গেছে মিথ্যে প্রবোধে
বিষণœ মেঘ ঢেকে দিয়েছে কতটা জোছনা
কতটা অশ্রু নদী হয়েছে
অভিমানের ভেলায় চড়ে।
অভিলাষ নয়, শূন্যতা তবু
আশুক নেমে পূর্ণ তিথিতে।
হোক বসন্ত, উচ্ছ্বাস নয়
বৃষ্টি নামুক।
অভিমান নয়, পূর্ণতা নয়Ñ
একটা কিছু আসুক তবে
একটা কিছু আসুক তবে।
কেউ না জানুক, তুমি তো জানো
কতটা প্রেম নির্জীব
আজ কতটা ভুলে।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |