logo
প্রকাশ: ০৮:৪৪:৪৫ PM, মঙ্গলবার, ডিসেম্বর ৩১, ২০১৯
রাজশাহীকে বিশাল টার্গেট দিল রংপুর
অনলাইন ডেস্ক

চলতি বিপিএলে আজকের রাজশাহী রয়্যালসের বিপক্ষে রানের পাহাড় গড়েছে রংপুর রেঞ্জার্স। নাইম শেখের হাফসেঞ্চুরিতে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান স্কোর বোর্ড তুলে ওয়াটসন বাহিনী।

এরআগে, গতকাল সিলেট থান্ডারকে হারিয়ে  প্লে প্লে-অফের আশায় আশা বাঁচিয়ে রেখেছে রংপুর। আসরে দ্বিতীয় জয় পেয়েছে তারা।

দিনের দ্বিতীয় খেলায় রাজশাহীর মুখোমুখি শেন ওয়াটসন বাহিনী। টস হেরে ব্যাটিংয়ে আজ ভাল শুরু হয়নি। শুরুতে তরুণ তুর্কি আফিফের বলে বিদায় নিয়েছে ৭ বলে ৭ করে দলপতি শেন ওয়াটসন।

এরপর অবশ্য ঝড় তুলেন তরুণ ওপেনার নাইম ও ক্যামেরুন ডেলপোর্ট। গড়ে তুলেন ৬০ রানের পার্টনাশীপ। ১৭ বলে ৩১ রান  করে বিদায় নেন ডেলপোর্ট। এর কিছুক্ষণই ৪৫ বলে ৬ চার ১ ছয়ে বিদায় নেন নাইম শেখও।

স্কোর: রংপুর রেঞ্জার্স-১৮২-৬ (ওভার ২০), মোহাম্মদ নাইম ৫৫ (৪৭) শেন ওয়াটসন ৭ (৭) ক্যামেরুন ডেলপোর্ট ৩১ (১৭), লুইস গ্রেগরি ২৬ (১৩), মোহাম্মদ নবী ১৬ (১২) ফজলে মাহমুদ ০ (৩) আল আমিন ১৫ (১০), জহুরুল ইসলাম ১৯ (৮)।

বোলার: আন্দ্রে রাসেল ০.৩-০-১১-০, শোয়েব মালিক ২.৩-০-৬-০, মোহাম্মদ ইরফান ৪-০-৩৫-২, তাইজুল ইসলাম ২-০-২৩-০, আফিফ হোসেন ৪-০-৪০-২, নাহিদুল ইসলাম ৩-০-১৭-০, অলক কপালি ১-০-১০-০, কামরুর ইসলাম ১-০-১৫-০, ফরহাদ রেজা ১-০-২৪-০।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]