logo
প্রকাশ: ০১:৪০:০৬ PM, সোমবার, জানুয়ারী ১৩, ২০২০
হাতে ১৪ সেলাই নিয়ে খেলছেন মাশরাফি!
অনলাইন ডেস্ক

বাঁ হাতের ওপর একটা, দুটো নয় ১৪টি সেলাই নিয়ে খেলতে নেমেছেন মাশরাফি। বঙ্গবন্ধু বিপিএলে ‘রাউন্ড রবিন’ পদ্ধতিতে হওয়া গ্রুপ পর্বের শেষ ম্যাচে খুলনার বিপক্ষে রাইলে রুশোর ক্যাচ ধরতে গিয়ে হাতে আঘাত পান। তখনই এই হাতে দিতে হয় ১৪টি সেলাই।

১৪টি সেলাই পড়ার পরও মাশরাফি জানিয়েছেন তিনি খেলবেন। কথামতো আজ নেমেও গেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে। বিপিএলের এলিমিনেটর ম্যাচে মাহমুদউল্লার রিয়াদদের বিপক্ষে লড়বেন মাশরাফিরা। হারলেই বাদ এমন সমীকরণে মুখোমুখি হবে দুই দল। তাই হয়তো মাশরাফিও বসে থাকতে পারেননি।

আজ সোমবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হয়। টস জিতে এই ম্যাচে ফিল্ডিং নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

এই ম্যাচে হারলেই ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে তবে জিতলে ফাইনালে যাওয়া যাবে না, অপেক্ষা করতে হবে সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ার ম্যাচে পরাজিত দলের জন্য। দ্বিতীয় কোয়ালিফায়ারে এই ম্যাচের জয়ী দল ও প্রথম কোয়ালিফায়ের পরাজিত দল লড়বে। এই দুই দল থেকে জয়ী দল ফাইনালে চলে যাবে।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]