| প্রকাশ: ০৬:৪৩:১৩ AM, বুধবার, জানুয়ারী ২২, ২০২০ | |
প্রশ্ন : অনেক সময় ডিম ভাজার ক্ষেত্রে দেখি ডিমের মধ্যে রক্ত। তখন চামচ দিয়ে রক্ত ফেলে দিয়ে সেটা ভেজে খাই, কখনও রক্ত হয় না তবে পচে যায়। এগুলো নাপাক কি না? তা ছাড়া সবজি, গোশত পচে দুর্গন্ধযুক্ত হয়ে যায়Ñ সেগুলো শরীরে লাগলে নামাজ হবে কি?
উত্তর : ডিম পচে গেলে কিংবা পচে রক্ত হয়ে গেলে তা নাপাক। তবে রক্ত না হয়ে শুধু পচে গেলে তা পাক। যদিও তা খাওয়া জায়েজ নয়। আর সবজি, গোশত ইত্যাদি পচে দুর্গন্ধযুক্ত হয়ে গেলে তা খাওয়া হারাম হলেও তা পাক। কাজেই এগুলো শরীরে লাগলে তা নিয়ে নামাজ পড়া সহিহ হবে। তবে সবজি, গোশত ইত্যাদি পচে গলে অনেক বেশি পরিবর্তিত ও মারাত্মক দুর্গন্ধযুক্ত হয়ে গেলে তা নাপাক বলে গণ্য হবে। (খুলাসাতুল ফাতাওয়া : ১/৪৪; তাতারখানিয়া : ১/৪৪৫; হিন্দিয়া : ৫/৩৩৯)।
মুফতি আবদুল মালেক
শিক্ষা সচিব, মারকাযুদ্দাওয়া আল
ইসলামিয়া, ঢাকা
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |