logo
প্রকাশ: ০৯:০৯:৩১ PM, বুধবার, জানুয়ারী ২২, ২০২০
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের ফাইনালে প্যালেস্টাইন
অনলাইন ডেস্ক

বঙ্গবন্ধু গোল্ডকাপে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে প্যালেস্টাইন। লেইথ খারুবের একমাত্র গোলেই সিশেলসকে হারিয়েচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকে আক্রমণাত্ম ফুটবল খেলতে থাকে প্যালেস্টাইন। তবে আফ্রিকার দল সিশেলসও পিছিয়ে ছিল না। দু'দলই আক্রমণ সানিয়েছে বেশ, কিন্তু কাজের কাজটা করতে পারছিল না কেউ। প্রথমার্ধের শেষ দিকে আরও বেশি আক্রমণাত্ম হয়ে ওঠে বর্তমান চ্যাম্পিয়ন প্যালেস্টাইন। যদিও শেষ পর্যন্ত গোলশূন্যতেই শেষ হয়েছে ফাস্ট হাফ।লিড নিতে না পারায় দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় প্যালেস্টাইন।

শেষ পর্যন্ত ডেডলক ভাঙে ৭৯ মিনিটে। ম্যাচের একমাত্র গোলটি করেন ফিলিস্তিনের লেইথ খারুব। বাকি সময়ে সিশেলস বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি। ১-০ গোলের জয়ে ফাইনাল নিশ্চিত করে প্যালেস্টাইন।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]