| প্রকাশ: ০৯:১০:২৪ PM, বুধবার, জানুয়ারী ২২, ২০২০ | |
পাকিস্তান সফরে দেশ ছেড়েছে টিম বাংলাদেশ। স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের টি টোয়েন্টি খেলতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ একটি ফ্লাইটে লাহোরের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে সফরকারী বাংলাদেশ দল।
বুধবার (২২ জানুয়ারি) রাত ৮ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে সফরকারী বাংলাদেশ দল।
এদিকে, লাহোরে পৌঁছে ২৪ জানুয়ারি গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিকদের মুখোমুখি হবে সফরকারী বাংলাদেশ। একই ভেন্যুতে ২৫ জানুয়ারি দ্বিতীয় ও ২৭ জানুয়ারি মাঠে গড়াবে তৃতীয় ও শেষ ম্যাচটি। প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।
বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড:
মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, নাইম শেখ, নাজমুল হাসান শান্ত, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান, আমিনুল বিপ্লব, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, রুবেল হোসেন, আল-আমিন হোসেন ও হাসান মাহমুদ।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |