logo
প্রকাশ: ০১:৫৩:১২ AM, বৃহস্পতিবার, জানুয়ারী ২৩, ২০২০
নবী ঈসা (আ.) এর প্রতি বিশ্বাস

‘তারা বলে, ‘পরম দয়াময় সন্তান গ্রহণ করেছেন!’ তোমরা তো এক বীভৎস কথার অবতারণা করেছ। এতে যেন আকাশ বিদীর্ণ হয়ে যাবে, পৃথিবী খণ্ড-বিখণ্ড হবে এবং পর্বতগুলো চূর্ণ-বিচূর্ণ হয়ে আপতিত হবে। এজন্য যে, তারা দয়াময়ের প্রতি সন্তান আরোপ করে। অথচ সন্তান গ্রহণ করা পরম দয়াময়ের জন্য শোভনীয় নয়। আকাশমণ্ডলী ও পৃথিবীতে এমন কেউ নেই, যে পরম দয়াময়ের কাছে বান্দারূপে উপস্থিত হবে না।’ (সূরা মারইয়াম : ৮৮-৯৩)। 
আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস ও কাব (রা.) বলেন, আকাশমণ্ডলী, পৃথিবী, পাহাড় এবং জিন-ইনসান ছাড়া সব কিছু ভীষণরূপে অস্থির ও ভীত হয়ে পড়ে। ফেরেশতারা ক্রোধান্বিত হন এবং জাহান্নামের অগ্নিপ্রজ্বলন করেন যখন কেউ বলে : ‘আল্লাহ সন্তান গ্রহণ করেছেন!’ (তাফসিরে সাদি)।
হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন : ‘খারাপ কথা শোনার পর মহান আল্লাহর চেয়ে বেশি ধৈর্য-সহনশীল আর কেউ নেই, তাঁর সঙ্গে শরিক করা হয়, তাঁর জন্য সন্তান সাব্যস্ত করা হয় তারপরও তিনি তাদের নিরাপদ রাখেন এবং তাদের জীবিকা প্রদান করেন।’ (বোখারি : ৬০৯৯, মুসলিম : ২৮০৪)। 

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]