logo
প্রকাশ: ০৪:১১:৩৫ PM, শুক্রবার, জানুয়ারী ২৪, ২০২০
৪ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
অনলাইন ডেস্ক

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করে। রানের গতি কম রেখে দুই ওপেনার ভালো জুটি গড়েন। এরপর রান আউটে কাটা পড়েন ওপেনার তামিম। কিন্তু রানের গড়ি বাড়ানোর আগেই ফিরে গেছেন লিটন দাস, নাঈম হাসান ও আফিফ হোসেইন। তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ১৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৯ রান তুলেছে বাংলাদেশ।

ওপেনার তামিম ইকবাল ৩৪ বলে ৩৯ রান করে আউট হয়েছেন। তার সঙ্গে ক্রিজে থাকা তরুণ ওপেনার মোহাম্মদ নাঈম ফিরেছেন ৪১ বলে ৪৩ রান করে। লিটন দাস ১৩ বলে ১২ রান করে রান আউট হয়েছেন। আফিফ হোসাইন ১০ বলে ৯ রান করেছেন। 

বাংলাদেশ নিয়মিত স্পিনার হিসেবে কেবল আমিনুল ইসলামকে দলে নিয়েছে। এছাড়া পারটারমার হিসেবে আছেন সৌম্য-আফিফরা। বোলার কমিয়ে মোহাম্মদ মিঠুনকে অতিরিক্ত ব্যাটসম্যান হিসেবে খেলানো হচ্ছে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, আফিফ হোসেন, লিটন দাস (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, আমিনুল ইসলাম, শাফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন।

পাকিস্তান একাদশ: আহসান আলী, বাবর আযম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইফতিফার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, হ্যারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]