| প্রকাশ: ০৩:২৮:৩৪ PM, শনিবার, জানুয়ারী ২৫, ২০২০ | |
প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও টস জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ। কিন্তু ব্যাটিংয়ে ভালো শুরু করতে পারেনি। শুরুতে ডাক মেরে ফিরে যান ওপেনার মোহাম্মদ নাঈম। এরপর তিনে নেমে দলকে ভরসা দিতে পারেননি দলে ফেরা মেহেদি হাসানও। বাংলাদেশ ৫ ওভারে ২ উইকেট হারিয়ে ২৭ রানে ব্যাট করছে।
তামিম ইকবাল ১৬ রানে ক্রিজে আছেন। তার সঙ্গী লিটন দাস। এর আগে আউট হওয়া মেহেদি ১২ বলে ৯ রান করেন।
বাংলাদেশ দলে এ ম্যাচে মোহাম্মদ মিঠুনের জায়গায় দলে ফিরেছেন স্পিন অলরাউন্ডার মেহেদি হাসানকে। ব্যাটিং অর্ডারে তাই খুব বেশি পরিবর্তন আসেনি। টপ অর্ডারে রাখা হয়েছে লিটন দাসকে। ব্যাটিং অর্ডারে মাহমুদুল্লাহ নামবেন আফিফের আগে।
পাকিস্তান অবশ্য তাদের দলে কোন পরিবর্তন আনেনি। প্রথম ম্যাচের জয়ী দলের ওপরই ভরসা রেখেছে তারা। তিন পেসারের সঙ্গে দুই নিয়মিত স্পিনার নিয়েই দল সাজিয়েছে স্বাগতিকরা।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, লিটন দাস (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, সৌম্য সরকার, মেহেদি হাসান, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন।
পাকিস্তান একাদশ: আহসান আলী, বাবর আযম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইফতিফার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, হ্যারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |