| প্রকাশ: ০১:১৯:৩৯ AM, বুধবার, জানুয়ারী ২৯, ২০২০ | |
আমরা স্বভাবগতভাবেই কেন যেন অন্যের কথা যাচাই না করে গিলে ফেলি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে কোনো একটি সংবাদ যাচাই না করেই বিতর্কে লিপ্ত হই, যা অত্যন্ত খারাপ। আমরা যদি একটু এ ঘটনার দিকে তাকাই তবেই বিষয়টি বুঝতে পারব। একটি সময়ে বনু মুস্তালিক গোত্রের নেতা হারিস ইবনে মিরার রাসুল (সা.) এর হাতে ইসলাম কবুল করেন এবং জাকাত প্রদানে সম্মত হন। এবং মিরার তার গোত্রের লোকদের ইসলামের প্রতি আহ্বান ও জাকাতের বিষয়ে উদ্বুদ্ধ করবেন বলে অঙ্গীকারাবদ্ধ হন। সেই সঙ্গে রাসুল (সা.) কে পূর্ণ এক বছর পরে কোনো দূত প্রেরণের মাধ্যমে জাকাতের টাকা আদায় করার অনুরোধ জানান। রাসুল (সা.) এক বছর পরে জাকাত আদায়ের জন্য ওয়ালিদ ইবনে ওকবা (রা.) কে বনু মুস্তালিক গোত্রে প্রেরণ করেন। অন্যদিকে বনু মুস্তালিক গোত্রের লোকজন রাসুল (সা.) এর দূতকে স্বাগত জানানোর জন্য একত্রিত হলো। ওয়ালিদ ইবনে ওকবা (রা.) এর সঙ্গে এ গোত্রের পূর্ববর্তী শত্রুতা থাকায় তিনি জড়ো হওয়া লোকবল দেখে ভয়ে মদিনায় ফিরে গিয়ে রাসুল (সা.) কে বললেন, তারা জাকাত দিতে ইচ্ছুক নন বরং তারা আমাকে হত্যা করতে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে। রাসুল (সা.) রেগে গিয়ে খালিদ বিন ওয়ালিদ (রা.) কে সেখানে একদল মুজাহিদসহ প্রেরণ করলেন। এবং পরিস্থিতি বুঝে ব্যবস্থা নিতে বললেন। খালিদ বিন ওয়ালিদ (রা.) সেখানে গিয়ে তাদের কাছে ওয়ালিদ ইবনে ওকবা (রা.) এর ফিরে যাওয়ার কথা জানতে চাইলে হারিস ইবনে মিরার বলেন : আল্লাহর কসম, সে আমার কাছে যায়নি আর আমি তাকে দেখিওনি। নিম্নোক্ত আয়াতটি এ ঘটনাকে কেন্দ্র করেই অবতীর্ণ হয়। আর ওকবা (রা.) তার ভুলের জন্য তওবা করেন। আল্লাহ বলেন : হে মোমিনরা! কোনো ফাসিক (পাপাচারী) ব্যক্তি যদি তোমাদের কাছে কোনো সংবাদ আনে, তবে তোমরা তা পরীক্ষা করে দেখবে। যাতে অজ্ঞতাবশত তোমরা কোনো সম্প্রদায়ের ক্ষতিসাধনে প্রবৃত্ত না হও এবং নিজেদের কৃতকর্মের জন্য অনুতপ্ত না হও। (সূরা আল-হুজুরাত : ৬)।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |